এই যে জীবন
এলোমেলোয় এদিক ওদিক
ছুটে বেড়োয়,
মন কেমনের গান
অগােছালো বিষণ্ণ পড়ে থাকে সময়।
খানিক’টা—
জড়ো হয়, অঝোর স্মৃতি মন মিনারায়।
শ্রাবণের দিন, রিমঝিম বৃষ্টি এখন
কোথাও—
কী আর আছে?
মনের ভিতর খাঁ খাঁ রোদ্দুর,
মেঘলা আকাশ ডাকে।
এখন মন কেমনের দিনে, গাঙচিল
কোথাও—
কি আর মেলে?
নীলিমার নীল ছুঁয়ে বাউন্ডুলে—
বিভোর হয় মুক্ত আকাশে।
এমন দহনের দিন
ভুলে আচমকা আমিও যে,
হারিয়ে যাবো কোথাও নির্জন গহীনে।
এমন দহনের দিন
ভুলে আচমকা আমিও যে,
হারিয়ে যাবো কোথাও— নির্জন গহীনে।





কবিতাটা পড়ে অনেক ভালো লাগলো। শব্দগুলোর মধ্যে একটা মন ছুয়ে যাওয়া অনুভূতি আছে।