এই পৌষের অন্ধকারে

এমন হিম’ঝরা দিনে—
কারো কারো হৃদয়’কোণে শিশির জমে।
মন খারাপে অতল শোকের বৃষ্টি ঝরে।
চারপাশে কুহেলিকা—
আর নিঃশব্দে নিকষ কালো মেঘ নামে।
কোথাও কোনো অনাবিল উল্লাস নেই,
আর্তনাদ, আড়ম্বরও নেই।
কী দারুণ!
নিস্তব্ধতায় ডুবে যায় দিন,
ফুরিয়ে যায় অজস্র সময়, এই পৌষের অন্ধকারে।

Mukit Hossain Logo
মুকিত হোসাইন

মুকিত হোসাইন একজন উদীয়মান লেখক। অতি সাধারণ মানুষ হওয়ার অনন্য প্রয়াস তার। যেখানে সম্ভব অসম্ভব। আশার আলো ক্ষীণ। সেখানেই তিনি সম্ভাবনার গল্প লিখতে পছন্দ করেন।
ধূসর গোধূলির আলোর ছটায় তিনি খোঁজেন মধুর কাব্যের রেশ। কখনো তাতে জুড়ে দেন রম্যতা, কখনো প্রেম, কখনো দ্রোহ আর কখনো বা ছড়িয়ে দেন নির্মল স্নিগ্ধতা।

Articles: 22

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *