আমি সম্ভবত—
এখনো প্রকৃত মানুষ হতে পারি নি!
যতক্ষণ না কারো
আড়ালে লুকানো কান্নার ভার আমায় কাঁদায়নি।
আমি সম্ভবত—
কখনো’ই মানুষকে বুঝতে পারি নি!
যতক্ষণ না কারো
হৃদয়ের দেয়ালে জমানো আর্তনাদ আমায় ভাবায়’নি।
আমি সম্ভবত!
আমি খুব সম্ভবত মানুষ হয়েও—
নিজের অন্তর্গত ‘আমি’কে এখনো চিনতে পারি নি!
যতক্ষণ না আমার’ই নির্মম অন্যায়,
আমার বুকের ভিতরে অনুতাপের আগুন জ্বালায় দেয়নি।





প্রিয় লেখক,
অসাধারণ লিখেছেন। আপনার লেখা কবিতার বই ও উপন্যাস পড়ার অপেক্ষায় থাকলাম।
খুব সুন্দরভাবে ভাব প্রকাশ করা হয়েছে। বিশেষ করে শেষের অংশটা অসাধারণ লেগেছে।