এই দু’চোখে ঝরে’নি— কভু অথই জলধারা,
পৃথিবীর পানে ছুটি রোজ হয়ে দিশে’হারা
অগোচর আড়ালে নির্জন খুব একান্তে,
এ দু’হাত উঠাই’ নি— কভু আপনার পানে।
তবুও- আপনার রহমত একটুও বঞ্চিত করেনি,
আপনার অসীম দয়া সামান্য কমান’ নি!
অযুত ভুল ক্ষমা করবেন বলে—
আপনি তাকিয়ে আছেন, এখনও মুখ ফেরান’ নি।
হে আরশের মালিক—
আপনি এই কৃতঘ্নদের জন্য অপেক্ষা করেন,
অথচ আমরা উপেক্ষা করি— আপনার সবকিছু।
Mukit Hossain Logo
মুকিত হোসাইন

মুকিত হোসাইন একজন উদীয়মান লেখক। অতি সাধারণ মানুষ হওয়ার অনন্য প্রয়াস তার। যেখানে সম্ভব অসম্ভব। আশার আলো ক্ষীণ। সেখানেই তিনি সম্ভাবনার গল্প লিখতে পছন্দ করেন।
ধূসর গোধূলির আলোর ছটায় তিনি খোঁজেন মধুর কাব্যের রেশ। কখনো তাতে জুড়ে দেন রম্যতা, কখনো প্রেম, কখনো দ্রোহ আর কখনো বা ছড়িয়ে দেন নির্মল স্নিগ্ধতা।

Articles: 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *