যদি হায়াত সহস্র’কাল হয়—
অনন্তকাল যদি শক্তি সামর্থ্য না ফুরায়!
কখনো কী অশ্রু ঝরবে,
আরশে’র পানে চেয়ে কারো— বিমূঢ় হৃদয়ে!
যদি ম্রিয়মাণ হয় সময়,
আলোকের বেগে পাবে কী কেউ পাথেয়?
জানা নেই!—
অজানার গোলকধাঁধায় ফুরাচ্ছে অমূল্য সময়।
কেমন যেন তারুণ্যে’র মোহে—
বার্ধক্যের মতো বিবশ হয়ে কাটে দিনগুলো,
হে আল্লাহ!— সময় ফুরবার আগে,
আমাদের তোমার পথে ফিরবার তাওফিক দিয়ো।
Mukit Hossain Logo
মুকিত হোসাইন

মুকিত হোসাইন একজন উদীয়মান লেখক। অতি সাধারণ মানুষ হওয়ার অনন্য প্রয়াস তার। যেখানে সম্ভব অসম্ভব। আশার আলো ক্ষীণ। সেখানেই তিনি সম্ভাবনার গল্প লিখতে পছন্দ করেন।
ধূসর গোধূলির আলোর ছটায় তিনি খোঁজেন মধুর কাব্যের রেশ। কখনো তাতে জুড়ে দেন রম্যতা, কখনো প্রেম, কখনো দ্রোহ আর কখনো বা ছড়িয়ে দেন নির্মল স্নিগ্ধতা।

Articles: 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *