অপরাজেয়

আমার যত’সামান্য চেষ্ঠার যদি মৃত্যু হয়,
তবে— অপরাজেয় ভেবো,
সহস্র’বার না হয় নত হবো— হেরে যাবো,
এতে হিম্মত বাড়বে আরো!

অনন্ত এই যাত্রা’ কালে যদি পথ রূদ্ধ হয়,
তবে পথ ভুলে ফিরবো নাকো,
আধারের মিছিলে স্লোগান— আর শপথে
পাথরের মতো অনড় রবো!

সাহস সাধনায় প্রখর প্রজ্ঞা আর প্রেরণায়,
যদিও না ততো অমেয়,
প্রাগাঢ় চেষ্ঠা চেতনায়— শ্রম আর উন্মেষে
জেনো—
একদিন, এই আমি’ই হবো— অপরাজেয়।

Mukit Hossain Logo
মুকিত হোসাইন

মুকিত হোসাইন একজন উদীয়মান লেখক। অতি সাধারণ মানুষ হওয়ার অনন্য প্রয়াস তার। যেখানে সম্ভব অসম্ভব। আশার আলো ক্ষীণ। সেখানেই তিনি সম্ভাবনার গল্প লিখতে পছন্দ করেন।
ধূসর গোধূলির আলোর ছটায় তিনি খোঁজেন মধুর কাব্যের রেশ। কখনো তাতে জুড়ে দেন রম্যতা, কখনো প্রেম, কখনো দ্রোহ আর কখনো বা ছড়িয়ে দেন নির্মল স্নিগ্ধতা।

Articles: 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *