আমার কোন বন্ধু নেই

প্রাতবেলা সুপ্রভাত বলে—
আমরা রোজ যাদের সাথে কথা বলা শুরু করি;
তারা হয় কেউ— প্রিয়জন, না হয় তো— বন্ধু্।

আমার প্রিয়জনদের সংখ্যা নেহাতে কম নয়,
তবে, বন্ধু বলতে আছে সামান্য ক’জন।
আমার বেশ মনে আছে—
শৈশব কৈশোরে জমানো আধুলি,
আর খুচরো সিকি আনায় কারো সাথেই সেভাবে
আমার বন্ধুত্ব গড়ে উঠেনি।

নির্মল প্রান্জল বিকেল বেলা
মাঠে একসাথে খেললেও— কোন বন্ধুর সাথে
গেট টুগেদার, চায়ের ক্যাফে কখনো’ই যাওয়া হয় নি।

জীবনের চড়াই— উতরাই পেরিয়ে
কতশত বাধার দেয়াল ডিঙিয়ে যে মিত্ররা
গড়ে উঠেছে আমি—
এদের বন্ধু নামে চিনি; এদেরকেই বন্ধু বলে ডাকি।

আমার সত্যিকার অর্থে কোন বন্ধু নেই,
যারা কি না ঠাঁই দাড়িয়ে রবে— বিরোহ বিধুরে
যারা কি না অস্থির চনচল হবে
নিঃসঙ্গ বিকেলে!
ধ্রুব তারা বেশে যারা কি না রবে আমার
মনের আকাশে; ফ্যাকাশে অবকাশে জনম জন্মান্তরে।

Mukit Hossain Logo
মুকিত হোসাইন

মুকিত হোসাইন একজন উদীয়মান লেখক। অতি সাধারণ মানুষ হওয়ার অনন্য প্রয়াস তার। যেখানে সম্ভব অসম্ভব। আশার আলো ক্ষীণ। সেখানেই তিনি সম্ভাবনার গল্প লিখতে পছন্দ করেন।
ধূসর গোধূলির আলোর ছটায় তিনি খোঁজেন মধুর কাব্যের রেশ। কখনো তাতে জুড়ে দেন রম্যতা, কখনো প্রেম, কখনো দ্রোহ আর কখনো বা ছড়িয়ে দেন নির্মল স্নিগ্ধতা।

Articles: 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *