অন্বেষণ

দিনের –
কোলাহল, রাতের নিস্তব্ধতা শেষে
তোমাকে খুজি ফিরি,
এক আকাশ তারকার দেশে’
যেখানে অনন্ত নীল,
দেবদারু শাঁখে বসা গাঙচিল! নয়তো
কূজনের সূর হয়ে,
তোমারে খুজে ফিরি রোজ এই
সন্ধার স্নিগ্ধ বাতাশে।

জীবনানন্দের রুপে খুঁজি তোমায়,
খুঁজি পল্লি কবির বন্দনায়,
অগোচরে হয়তো বা অধরা কল্পনায়,
তোমাকে খুঁজে ফিরি-
বিদ্রোহে আগুনে জ্বলা নজরুল-
কল্পকথায়!

Mukit Hossain Logo
মুকিত হোসাইন

মুকিত হোসাইন একজন উদীয়মান লেখক। অতি সাধারণ মানুষ হওয়ার অনন্য প্রয়াস তার। যেখানে সম্ভব অসম্ভব। আশার আলো ক্ষীণ। সেখানেই তিনি সম্ভাবনার গল্প লিখতে পছন্দ করেন।
ধূসর গোধূলির আলোর ছটায় তিনি খোঁজেন মধুর কাব্যের রেশ। কখনো তাতে জুড়ে দেন রম্যতা, কখনো প্রেম, কখনো দ্রোহ আর কখনো বা ছড়িয়ে দেন নির্মল স্নিগ্ধতা।

Articles: 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *