কবির জীবনে দুঃখ এক অনন্ত সঙ্গী,
কবিতা’রা বিষণ্ণতার সাক্ষী।
শব্দেরা মায়াজাল।
জমানো গল্পগুলো নিঃসঙ্গতার অতল ছায়া।
কখনো কখনো কবি’রা—
শরতের কাশফুলের কোমল ছোঁয়া আর বাতাসের মৃদু দোল।
এমন স্নিগ্ধতার জন্য উপেক্ষা করেন দীর্ঘ একটা বছর।
অথচ,
আমার অপেক্ষায় বছর শেষে নতুন বছর আসে।
কখনো শরৎ আসে না।
বসন্ত শেষে আবারো দিগন্তে বসন্ত আসে কখনো কুহক ডাকে না।
Mukit Hossain Logo
মুকিত হোসাইন

মুকিত হোসাইন একজন উদীয়মান লেখক। অতি সাধারণ মানুষ হওয়ার অনন্য প্রয়াস তার। যেখানে সম্ভব অসম্ভব। আশার আলো ক্ষীণ। সেখানেই তিনি সম্ভাবনার গল্প লিখতে পছন্দ করেন।
ধূসর গোধূলির আলোর ছটায় তিনি খোঁজেন মধুর কাব্যের রেশ। কখনো তাতে জুড়ে দেন রম্যতা, কখনো প্রেম, কখনো দ্রোহ আর কখনো বা ছড়িয়ে দেন নির্মল স্নিগ্ধতা।

Articles: 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *