বেলা অবেলার বর্ষা

তুমি এলে এই অ’বেলার শরতে কী’ জানি
কোথা’কার বৃষ্টি,
আষাঢ় শেষে তুমি যে শরতেও আসবে—
কখনো ভাবি নি আমি।
হঠাৎ কালো মেঘে এলে তুমি— শীতল
আভায় ভরে গেলো শহরতলি।

এই প্রথম, শরতের রিমঝিম বৃষ্টির ফোটা;
আমার হৃদয়ে বাজলো,
কারনে অকারনে এভাবে’ই শরৎ আসুক,
আমি রোজ ভিজে ভিজে হাটবো।

Mukit Hossain Logo
মুকিত হোসাইন

মুকিত হোসাইন একজন উদীয়মান লেখক। অতি সাধারণ মানুষ হওয়ার অনন্য প্রয়াস তার। যেখানে সম্ভব অসম্ভব। আশার আলো ক্ষীণ। সেখানেই তিনি সম্ভাবনার গল্প লিখতে পছন্দ করেন।
ধূসর গোধূলির আলোর ছটায় তিনি খোঁজেন মধুর কাব্যের রেশ। কখনো তাতে জুড়ে দেন রম্যতা, কখনো প্রেম, কখনো দ্রোহ আর কখনো বা ছড়িয়ে দেন নির্মল স্নিগ্ধতা।

Articles: 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *