বেমানান

আমি কিছুটা ভুলে’র ঘুণে ধরা বই,
অসামান্যের গা ঘেসে থাকা অতি সামান্যই!
আমি কিছুটা রঙ’বেরঙের টেউ—
পাল’হাকা মাঝির বৈইঠা লগির কেউ।

আমি কিছুটা অন্যমনা—
কিছু’টা বেমানান,
অগোছালো সুতোয় বোনা তাঁতির কারুকার্য।

আমি অথই জলের ঐ ছলাৎ ছলাৎ শব্দ,
কারো ঘুম ভাঙার সূর—
পথিকের দিশাহীন পথ, আরো দূর বহুদূর।

Mukit Hossain Logo
মুকিত হোসাইন

মুকিত হোসাইন একজন উদীয়মান লেখক। অতি সাধারণ মানুষ হওয়ার অনন্য প্রয়াস তার। যেখানে সম্ভব অসম্ভব। আশার আলো ক্ষীণ। সেখানেই তিনি সম্ভাবনার গল্প লিখতে পছন্দ করেন।
ধূসর গোধূলির আলোর ছটায় তিনি খোঁজেন মধুর কাব্যের রেশ। কখনো তাতে জুড়ে দেন রম্যতা, কখনো প্রেম, কখনো দ্রোহ আর কখনো বা ছড়িয়ে দেন নির্মল স্নিগ্ধতা।

Articles: 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *