কৃতজ্ঞতা

আমি বরং সব ভুলে যাই-
পাপড়ি পাতার রঙ ভুলে যাই-
কলম্বাসের দেশ ভুলে যাই-
তবুও পথে এগিয়েছে,
বিপদে যারা-
তাদের — যেন কভু ভুলে না যাই।
আধার অমানিশায়, কালে অকালে-
প্রবল ঝড়ের, অঝর স্রোতে-
– ঠাঁই নাই!
অতপর, ঠাঁই দিলো যারা-
চির- ঋণী, তন্ময় কৃতজ্ঞতা আমার-
তাদের প্রতি,
থাকবে — জনম জন্মাতরে!
Mukit Hossain Logo
মুকিত হোসাইন

মুকিত হোসাইন একজন উদীয়মান লেখক। অতি সাধারণ মানুষ হওয়ার অনন্য প্রয়াস তার। যেখানে সম্ভব অসম্ভব। আশার আলো ক্ষীণ। সেখানেই তিনি সম্ভাবনার গল্প লিখতে পছন্দ করেন।
ধূসর গোধূলির আলোর ছটায় তিনি খোঁজেন মধুর কাব্যের রেশ। কখনো তাতে জুড়ে দেন রম্যতা, কখনো প্রেম, কখনো দ্রোহ আর কখনো বা ছড়িয়ে দেন নির্মল স্নিগ্ধতা।

Articles: 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *