দূরত্বের দেয়াল

অবশেষে,
তোমার সাথে’ই— যেতে চাইলাম,
তুমি অপেক্ষা করলে না,
ঘাম’ঝরানো যাত্রার পর শুনি—
তুমি চলে গেলে— আর থামলে না;
এইতো— সামান্য’র পথ ছিলো,
ছিলো সামান্যে’র ব্যবধান;
অথচ—
দূরত্বের দেয়াল এঁকে দিলে তুমি,
ক্রোশ সহস্র মাইলের পথ!
আমি তবুও সে কণ্টকাকীর্ণ পথ
ধরে ছুটে গেলাম,
শেষ অন্তর অবধি— তোমাকে খুঁজি,
পথ দূরত্বেরও হলো সমাপ্তি,
কিন্তু না দেখা—
তোমার, কোত্থাও আর— দেখা মেলে নি!
Mukit Hossain Logo
মুকিত হোসাইন

মুকিত হোসাইন একজন উদীয়মান লেখক। অতি সাধারণ মানুষ হওয়ার অনন্য প্রয়াস তার। যেখানে সম্ভব অসম্ভব। আশার আলো ক্ষীণ। সেখানেই তিনি সম্ভাবনার গল্প লিখতে পছন্দ করেন।
ধূসর গোধূলির আলোর ছটায় তিনি খোঁজেন মধুর কাব্যের রেশ। কখনো তাতে জুড়ে দেন রম্যতা, কখনো প্রেম, কখনো দ্রোহ আর কখনো বা ছড়িয়ে দেন নির্মল স্নিগ্ধতা।

Articles: 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *