প্রণয়ের অভিধানে লেখা থাকে না,
সামান্য মাত্র অভিযোগ,
একটু কথার এলোমেলো’তে থাকে
না অসমর অনর্থক অভিমান।
তবুও— মন ভার করে বসে থাকা,
নীল আকাশ দেখা,
এত্ত কিছুর পরও যেন—
ভালোবাসা— এক অভিভূত বিস্ময়!
আমি হন্নে হয়ে অভিধান খুঁজে খুঁজে,
কোত্থাও পেলাম না,
আপনাকে হারিয়ে ফেলার— শব্দ!
হৃদয়ে জায়গা করে
নেওয়ার পর মুছে ফেলার—
মতন পেলাম না কোত্থাও ইরেজার!
তাইতো— কারণে অকারণে বারবার
আপনার দিকে’ই ফিরে আসি;
এই ভেবে যে,
যদি একবার বলেন,
“শুনছেন, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি”
Mukit Hossain Logo
মুকিত হোসাইন

মুকিত হোসাইন একজন উদীয়মান লেখক। অতি সাধারণ মানুষ হওয়ার অনন্য প্রয়াস তার। যেখানে সম্ভব অসম্ভব। আশার আলো ক্ষীণ। সেখানেই তিনি সম্ভাবনার গল্প লিখতে পছন্দ করেন।
ধূসর গোধূলির আলোর ছটায় তিনি খোঁজেন মধুর কাব্যের রেশ। কখনো তাতে জুড়ে দেন রম্যতা, কখনো প্রেম, কখনো দ্রোহ আর কখনো বা ছড়িয়ে দেন নির্মল স্নিগ্ধতা।

Articles: 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *